ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত এতিম, পথশিশু ও পরিচ্ছন্নতাকর্মীদের সন্তানদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ নেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।
বিজ্ঞাপন
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের মধ্যে থ্রিপিস, পাঞ্জাবি এবং শার্ট-প্যান্ট বিতরণ করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মো. নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, সহ-নাট্য সম্পাদক ও রশিদ চৌধুরী হলের স্বাস্থ্য ও আবাসন সম্পাদক জামিল হোসেন, পাশাপাশি কর্মী শিমুল ও প্রত্যয় বড়ুয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
কর্মসূচি সম্পর্কে জালাল সিদ্দিকী জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘এক টাকায় শিক্ষা’ কার্যক্রমের অংশ হিসেবে এই উপহার বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।








