Logo

শ্রীপুরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করল ঐক্য সাংবাদিক সমিতি

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৯ মার্চ, ২০২৬, ১৪:৫৩
শ্রীপুরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করল ঐক্য সাংবাদিক সমিতি
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তার আমতলী বাবুল মার্কেটের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপকারভোগীদের মাঝে পোলাও চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি ও সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ রুহুল আমিন সুজন, ফারুক আহমেদ, ইমরান হোসেন, আতিকুর ইসলাম পরান, মোহাম্মদ আদিলুর রহমান, আলামিন, জেমি শেখসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সচ্ছল মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD