ভালুকায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৭

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাস, অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। শুক্রবার (২০ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা একটি অটোরিকশা ও একটি ইজিবাইকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন মারা যান এবং আরও কয়েকজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে এক নারী মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।








