Logo

ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২১ মার্চ, ২০২৬, ১৪:২০
ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ঈদের দিনে এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ) সকালে কক্সবাজারের পেকুয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফ্রড সামিট’-এ অংশগ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডিজিটাল প্রতারণা এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবিলায় জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজিত ওই সম্মেলনে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

বিজ্ঞাপন

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। বর্তমান সহায়তা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরানোর লক্ষ্যে জাতিসংঘের প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানান তিনি।

নামাজ শেষে নিজ বাসভবনে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD