Logo

ঈদের দিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যবসায়ী

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২১ মার্চ, ২০২৬, ১৬:৩১
ঈদের দিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এনামুল হক আইয়ুব নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এনামুল হক নিজেই প্রাইভেটকার চালিয়ে চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে নয়দুয়ারিয়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD