Logo

শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
শরণখোলা, বাগেরহাট
২৪ মার্চ, ২০২৬, ১৪:৪০
শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার
ছবি প্রতিনিধি।

শরণখোলায় ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের হাওলাদার বাড়ির সামনে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঐ এলাকার মসজিদের ইমাম বাবুল মুন্সী প্রথমে রাস্তায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর গলাকাটা লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে একটি কিশোরীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

নিহত ফাতেমা আক্তার রিয়া মনি ওই এলাকায় তার খালাতো নানীর বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে। তার বাবা-মা ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন বলেও জানিয়েছে স্থানীয়রা।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিআইডি ও পিবিআই কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD