Logo

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১৬:৫৯
জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে এক জামায়াত নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) জগন্নাথপুর থানায় দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতের একটি শাখার সভাপতি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

সেনাবাহিনী ও মামলার সূত্র জানায়, মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে পিয়ার আলীর বসতঘর থেকে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি পাইপগান, ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি এবং একটি খালি পিস্তলের ম্যাগাজিন। এছাড়া বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।

পরে উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD