ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের শঙ্কা তৈরি হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
বিজ্ঞাপন
ঘটনার পর স্থানীয়রা কিছু যাত্রীকে উদ্ধার করেন। তবে এখনো বহু যাত্রী নিখোঁজ বা হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বাসটি নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
উদ্ধার অভিযান চলমান রয়েছে।








