Logo

শাল্লাকে দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা গড়ার অঙ্গীকার এমপি নাছির চৌধুরীর

profile picture
উপজেলা প্রতিনিধি
শাল্লা, সুনামগঞ্জ
২৫ মার্চ, ২০২৬, ১৮:০০
শাল্লাকে দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা গড়ার অঙ্গীকার এমপি নাছির চৌধুরীর
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলা-কে দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নাছির চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে শাল্লা উপজেলা গণমিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমি নির্বাচিত হয়ে আপনাদের মাঝে এসেছি। আপনাদের সমস্যা শুনে সমাধান করতে চাই। যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবেন।” সাম্প্রতিক চুরির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এলাকাবাসীকে এসব প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

নাছির চৌধুরী আরও বলেন, শাল্লাকে একটি দুর্নীতিমুক্ত ও উন্নত উপজেলায় পরিণত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শন জরুরি। তিনি রাজনৈতিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন রাজনৈতিক শক্তি একসঙ্গে লড়াই করেছে, তাই পারস্পরিক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।

ঈদ উপলক্ষে সহায়তা বিতরণ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল। এতে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD