হযরত জমির উদ্দিন মুন্সি (র.) স্মৃতি বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠিত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে গত সোমবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘হযরত জমির উদ্দিন মুন্সি (র.) স্মৃতি বৃত্তি-২০২৫’ এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
গত সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় হযরত জমির উদ্দিন মুন্সি (র.) স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোশাহেদ উল্লাহ আল কাদেরী। বৃত্তি পরিচালনা পরিষদ সচিব মুহাম্মদ শারাফাত ভূঞার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং মহামায়া ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুল করিম লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য আনোয়ার ফরায়েজি এবং পাঞ্জেরী পাবলিশার্সের পরিচালক শহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত উল্লাহ, আমানত প্রপার্টি ডেভলপার চেয়ারম্যান আমানত উল্লাহ মিন্টু, চট্রগ্রাম ভেটেনারি সায়েন্স এ্যানিমেল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার আমির উল্লাহ হৃদয়, মনিপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক মুফতী রিয়াজ উদ্দিন সত্যনগরী ও ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ অন্তর। এছাড়াও সাংবাদিক নিজাম উদ্দিন, আউয়াল চৌধুরী, মেহেদী হাসান ও আরিফুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে এই ধরণের আয়োজন প্রশংসনীয়। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা পরবর্তী এই সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরিশেষে এক দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিজ্ঞাপন








