Logo

ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন বিএনপির

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২৬ মার্চ, ২০২৬, ১৭:১৬
ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন বিএনপির
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছেন। তাদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে মহেশপুর হাই স্কুল মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা চলাকালে বিএনপি নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্বাগত বক্তব্যের আয়োজন করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার স্বাগত বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ করেন, তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি। এ নিয়ে বিএনপির নেতারা প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান বর্জন করেন।

বিজ্ঞাপন

বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্টের নাম না নেওয়া দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। অনুষ্ঠান বর্জন তাদের প্রতিবাদ প্রকাশের মাধ্যম।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অনুষ্ঠানের পর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অন্যান্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD