Logo

বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
২৬ মার্চ, ২০২৬, ২০:২৫
বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ইতোমধ্যে মরদেহ উদ্ধার করেছে এবং জড়িতদের শনাক্তে একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। মাত্র দুই মাস আগে তার বিয়ে হয়েছিল।

বিজ্ঞাপন

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা ছয় যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে ধাওয়া করে। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যান। সেখানেই তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ ঘটনাটির তদন্তে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে মার্চ মাসেই বাগেরহাটে পৃথক দুইটি গুলির ঘটনায় দুইজন নিহত হন। তবে এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD