Logo

পুলিশসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে: আইজিপি

profile picture
জেলা প্রতিনিধি
২৭ মার্চ, ২০২৬, ২০:১৩
পুলিশসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে: আইজিপি
ছবি: সংগৃহীত

৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্য হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

৫ আগস্টের আগে ও পরের ঘটনাগুলো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “শুধু পুলিশ নয়, এ সময় অনেক সাধারণ মানুষও নিহত হয়েছেন। আইন অনুযায়ী সব ঘটনারই বিচার হবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে এটি ঠিক নয়। এতে সবারই ক্ষতি হয়। 

আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। বিনিয়োগ আকর্ষণ করতে হলে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত জরুরি, আর এ ক্ষেত্রে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবার ইতিহাসে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে।

বিজ্ঞাপন

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আইজিপি বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান।

বিজ্ঞাপন

আগামী শনিবার (২৮ মার্চ) সকালে সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবীশ এএসপি কর্মকর্তাদের পাসিং আউট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে আইজিপির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD