Logo

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
২৭ মার্চ, ২০২৬, ১৩:৫৪
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতি দত্ত চাকমা (৪৫)কে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে সুতাকর্মপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, নীতি দত্ত চাকমা সকালে সুতাকর্মপাড়ার একটি দোকানে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগে নীতি দত্তের মৃত্যু হয়। তার পেটে গুলির চিহ্ন ছিল এবং বাম হাত ভাঙা ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

ইউপিডিএফ কেন্দ্রীয় নেতা অমর চাকমা হত্যাকাণ্ডের জন্য প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেন। তবে জেলা সংগঠক অংগ মারমা বলেন, মেলার কেন্দ্রিক অভ্যন্তরীণ বিরোধের জেরেই এটি ঘটতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD