শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে রাতেও উড়ল জাতীয় পতাকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অবহেলায় রাতেও জাতীয় পতাকা উত্তোলিত থাকার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলনের বিধান থাকলেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে টানানো পতাকাটি রাতেও নামানো হয়নি বলে স্থানীয়দের দাবি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে পাইপের মাথায় লাল-সবুজের জাতীয় পতাকা উড়ছে। বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাসপাতালে আসা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় চিকিৎসা নিতে এসে তারা পতাকাটি উড়তে দেখে বিষয়টি অন্যদের জানান।
আরও পড়ুন: বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা
স্থানীয়দের অভিযোগ, জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা অনুযায়ী সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হয়। কিন্তু তা না করে রাতে পতাকা উত্তোলিত রাখা আইন লঙ্ঘনের শামিল।
বিজ্ঞাপন
ব্যবসায়ী রুহুল আমিন ও সমাজকর্মী আশিকুর রহমানসহ স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, “অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই পতাকার এমন অবমাননা মেনে নেওয়া যায় না। এটি কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ।”
সচেতন মহলের মতে, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে জাতীয় পতাকা যথাযথ নিয়মে ব্যবহার না করা গুরুতর বিষয়। তারা প্রশাসনের কাছে এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এব্যাপারে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সানজিদার কছে জানতে চায়লে তিনি বলেন, পতাকা ওড়ার বিষয়ে এইমাত্র ইনফরমেশন পেয়েছি। এক্ষুণি নামানো হবে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, পতাকা উত্তোলনের বিষয়টি এইমাত্র জানতে পেরেছি। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জাতীয় পতাকা উত্তোলনের সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলন করা যাবে এবং সন্ধ্যার আগেই তা নামাতে হবে। এ বিধি লঙ্ঘন করলে জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
বিজ্ঞাপন








