Logo

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৬ মার্চ, ২০২৬, ২১:২৪
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
মৃত মেহেদী হাসান আবিদ ।

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবিদ (১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝা-মাঝি এলাকায় মূমুর্ষাবস্থায় এ যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন সৈকতে দায়িত্বরত কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী তৌহিদুল ইসলাম।

নিহত মেহেদী হাসান আবিদ, বান্দরবানের আজিজনগরের গায়নাকাটা এলাকার বাসিন্দা। তবে তার পিতার নাম প্রাথমিক অবস্থায় কেউ নিশ্চিত করতে পারেননি।

বিজ্ঞাপন

আবিদের সাথে ভ্রমণে আসা মোহাম্মদ আরিফ জানিয়েছেন, তারা ৪ জন বন্ধু, সকলেই চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের দোকানের কর্মচারী। বৃহস্পতিবার সকালে ৪ জন মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। অপর দুইজন হলে মোহাম্ম্মদ তানজিম ও রিপন। দুপুর আড়াই টার দিকে সৈকতের গোসল করতে নামেন। এক পর্যায়ে আবিদ স্রোতের টানে নিখোঁজ হন। বিষয়টি সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড কর্মীদের জানানো হয়। বিকাল সাড়ে ৪ টার দিকে সৈকতের পানিতে মুমুর্ষাবস্থায় পাওয়া যায় আবিদকে।

কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী তৌহিদুল ইসলাম জানান, আবিদকে মুমুর্ষাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এব্যাপারে জেলা প্রশাসন পরবর্তি ব্যবস্থা নিচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD