লক্ষ্মীপুরে চার বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট - ভোলা-বরিশাল রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চার বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।
অর্থদণ্ড প্রাপ্ত কাউন্টার গুলো হলো শাহী পরিবহন, শ্যামলী পরিবহন, জোনাকি পরিবহন, সোনিয়া ক্লাসিক। তাদের প্রত্যাককে ১০ হাজার টাকা হারে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বিজ্ঞাপন
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা বলেন, পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মমুখী গুলো কর্মস্থলে ফেরা শুরু করেছে, এ সুযোগে বাস কাউন্টার চক্র যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাস আদায় করেছে। এমন সংবাদে অভিযান পনিচালনা করা হয়। এতে চার বাস কাউন্টারকে
সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৪ কাউন্টারের ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান অব্যহত থাকবে।








