‘তেল নেই’ দাবি, পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
বিজ্ঞাপন
অভিযানে দেখা যায়, ‘তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হলেও পাম্পটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত ছিল।
এ অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিজ্ঞাপন
অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।








