Logo

ব্রি’তে আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণ শুরু

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৩০ মার্চ, ২০২৬, ১৯:৪৭
ব্রি’তে আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণ শুরু
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রশিক্ষণ ভবনে সোমবার ব্রির বিজ্ঞানীদের দুই মাসব্যাপি আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণ উদ্বোধন ও ‘ব্রির অগ্রগতি ও অর্জন’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিপিএসসি সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

প্রধান অতিথি অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্রির বিজ্ঞানীরা নিরলস কাজ করছেন। গবেষণার ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছানোই একটি বিজ্ঞানীর মূল সফলতা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মেধাবী বিজ্ঞানীদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে তারা দেশেই থাকেন।

বিশেষ অতিথি অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ বলেন, বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়নে আন্তরিক। গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা দরকার।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান আশা প্রকাশ করেন, নতুন বিজ্ঞানীরা এই প্রশিক্ষণ থেকে আধুনিক ধান উৎপাদনের সম্যক ধারণা লাভ করবে। উদ্বোধনের আগে বিপিএসসি চেয়ারম্যান এবং সদস্য ব্রির সি-ফোর ল্যাব, কেন্দ্রীয় গবেষণাগার ও জিন ব্যাংক পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD