Logo

কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কমলগঞ্জ, মৌলভীবাজার
৩১ মার্চ, ২০২৬, ১৯:৫৬
কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দ কর (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু শব্দ কর মুন্সিবাজার ইউনিয়নের হরিচরণ গ্রামের মৃত সন শব্দ করের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চৈত্রঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মনু শব্দ কর। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত চালক রনি (১৭) হাসপাতালে গেলে সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ঘাতক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD