Logo

পাবনা সদর থানার নবাগত ওসিকে বিসিক শিল্প মালিক সমিতির ফুলের শুভেচ্ছা

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২ এপ্রিল, ২০২৬, ১২:১০
পাবনা সদর থানার নবাগত ওসিকে বিসিক শিল্প মালিক সমিতির ফুলের শুভেচ্ছা
ছবি: প্রতিনিধি

​পাবনা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম-কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পাবনা বিসিক শিল্প নগরীর মালিক পক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) রাতে পাবনা সদর থানায় এক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এই সংবর্ধনা জানানো হয়।

​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পাবনা বিসিক শিল্প মালিক সমিতির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রাজা। তিনি নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছা জানান এবং পাবনার শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

​অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর থাকবে। পাবনা সদরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আমি সকল নাগরিক ও ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

​এ সময় আরও উপস্থিত ছিলেন, বিসিক শিল্প মালিক সমিতির সদস্য ও সততা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মালিক দুলাল হোসেন, বিসিক শিল্প মালিক সমিতির সদস্য ও মা টুইস্ট মিলের মালিক শাকিল হোসেন, রাজা মোবিল এন্ড ফিল্টারের রাইয়ান।

বিজ্ঞাপন

​পাবনার শিল্প মালিকরা আশা প্রকাশ করেন যে, অভিজ্ঞ এই কর্মকর্তার যোগদানের মাধ্যমে সদর এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। বিশেষ করে বিসিক শিল্প নগরীসহ সংলগ্ন বাণিজ্যিক এলাকাগুলোতে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ বজায় থাকবে বলে তারা বিশ্বাস করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD