Logo

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১ এপ্রিল, ২০২৬, ১৯:২০
স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী
ফাইল ছবি।

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে এক নারী স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ করেছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মরকুন পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। থানায় আত্মসমর্পণের পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত নারীর নাম তানজিম আক্তার ঝিনুক (২৪)। তিনি পেশায় পোশাক কারখানার কর্মী। আহত স্বামী দুলাল হোসেন রকি স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রকি পেশায় রিকশাচালক এবং তিনি মরকুন টেকপাড়া এলাকার আলী আজগরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনুক ও রকি মরকুন পূর্বপাড়া এলাকায় একটি ভাড়া করা বাসায় বসবাস করতেন। দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার সকালে কলহের জেরে ঝিনুক ধারালো ছুরি দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান। পরে দুপুরে তিনি টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ঝিনুকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD