Logo

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে অটোরিকশা চালকের কারাদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
কালিগঞ্জ, গাজীপুর
১ এপ্রিল, ২০২৬, ১৯:০৫
কালীগঞ্জে মাদক সেবনের দায়ে অটোরিকশা চালকের কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে মৃদুল দাস (৫২) নামে এক অটোরিকশা চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মৃদুল দাস (৫২), পিতা মৃত মনিন্দ্র দাস। তিনি কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালীগাঁও (ফাহিম গেট) এলাকার বাসিন্দা।

অভিযানটি পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ক্ষেত্রে কোনো অর্থদণ্ড প্রদান করা হয়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই স্বপন কুমার পাল। এছাড়া আদালতকে সার্বিক সহায়তা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD