Logo

নগরকান্দা ও সালথায় দিনব্যাপী সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

profile picture
উপজেলা প্রতিনিধি
নগরকান্দা, ফরিদপুর
৪ এপ্রিল, ২০২৬, ১৬:২৭
নগরকান্দা ও সালথায় দিনব্যাপী সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
ছবি: প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় দিনব্যাপী সফর করেছেন। এ সময় তিনি বিভিন্ন সরকারি দপ্তর এবং চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

সফরকালে প্রতিমন্ত্রী স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “দেশের তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়া বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ সফলতা। সরকার সবসময় সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় তিনি স্থানীয় কর্মকর্তাদের জনগণের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করার আহ্বান জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD