Logo

মহেশপুরে প্রণোদনায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
৫ এপ্রিল, ২০২৬, ১৭:২৩
মহেশপুরে প্রণোদনায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি সরোয়ার হোসেন এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্রসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, তিল, মুগ ও আউশ ফসলের আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে পাট বীজ, ১২ হাজার কৃষকের মাঝে আউশ বীজ, ৭০০ কৃষকের মাঝে মুগ বীজ এবং ২০০ কৃষকের মাঝে তিল বীজ বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD