Logo

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

profile picture
উপজেলা প্রতিনিধি
ফুলবাড়ী, দিনাজপুর
৫ এপ্রিল, ২০২৬, ১৫:৪৯
ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এখনও হামের কোনো রোগী সনাক্ত না হলেও লক্ষণ ও সন্দেহের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৮ জন শিশুর রক্ত নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে মাহির হোসেন (৫) নামের এক শিশুর পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। রিপোর্টে দেখা গেছে, সে হামে আক্রান্ত নয়। মাহির ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা এবং রফিকুল ইসলাম-এর ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ অসুস্থ হয়ে পড়লে মাহিরকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা-মা। চিকিৎসকরা হামের লক্ষণ সন্দেহ করে সেদিনই তার রক্ত নমুনা ঢাকাস্থ ইপিআই বিভাগে পাঠান। পরে ৩০ মার্চ পরীক্ষার ফলাফলে জানা যায়, সে হামে আক্রান্ত নয়।

বিজ্ঞাপন

একই দিনে আরও ৭ জন শিশুর রক্ত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনো তাদের ফলাফল পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, এখন পর্যন্ত উপজেলায় হামে আক্রান্ত কোনো শিশু সনাক্ত হয়নি। তবে যেসব শিশু হামের লক্ষণ নিয়ে আসছে, তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD