সাবেক ছাত্রদল নেতার কাছ থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সাবেক এক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) রাতে ঝালকাঠী সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার সেউতিবাড়িয়া এলাকা থেকে এসব বিটুমিন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআই আসাদুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদার-এর হেফাজত থেকে ৫৮ ব্যারেল বিটুমিন উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার সূত্রপাত হয় গত ২৭ ফেব্রুয়ারি, যখন ঝালকাঠী জেলার ঠিকাদার মেজবা উদ্দিন মিন্টু সড়ক নির্মাণ কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরবর্তীতে ২ মার্চ ঝালকাঠী থেকে এসব বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
তদন্তকারী কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক শনাক্ত করা হয়। পরে ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া বিটুমিনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্ত পলাশ হাওলাদার। তবে তিনি দাবি করেছেন, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেলের মধ্যে ৩৩ ব্যারেলের বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। বাকি ২৫ ব্যারেল কে বা কারা তার মালামালের সঙ্গে যুক্ত করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








