Logo

ধামরাইয়ে ৩ অবৈধ ইটভাটায় ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
৫ এপ্রিল, ২০২৬, ১৫:১৯
ধামরাইয়ে ৩ অবৈধ ইটভাটায় ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়ারিয়া ও সোমভাগ ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এ সময় বিভিন্ন অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, ভাড়ারিয়া ইউনিয়নের ইমন ব্রিকসকে ৪ লাখ ৫০ হাজার টাকা, স্টার ব্রিকসকে ৫ লাখ টাকা এবং সোমভাগ ইউনিয়নের মা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইমন ব্রিকসকে অবৈধভাবে মাটি কাটার দায়ে অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ইউএনও মো. আল মামুন জানান, ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। আইনশৃঙ্খলা রক্ষার্থে ধামরাই থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD