সখিপুরে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলের সখীপুররের তক্তারচালা এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন তিন বন্ধু একই মোটরসাইকেলে বোয়ালী তেলের পাম্প হইতে তক্তারচালা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি মাহিন্দ্র পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অন্য দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহতরা হলেন,হাতিবান্ধা এলাকার রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল(১৭),বালিয়াটা পাড়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী ইয়ানুর(১৬)।
অপরদিকে এদূর্ঘটনায় হাতিবান্ধা পূর্বপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে মাহির (১৬) আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। ঘাতক পিকআপটি পুলিশ আটক করেছে। এ ঘটনায় নিহত মোজাম্মেলের বাবা বাদশা মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বিজ্ঞাপন
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।








