Logo

বিজিবির অভিযানে আড়াই কোটির বেশি মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

profile picture
উপজেলা প্রতিনিধি
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
৫ এপ্রিল, ২০২৬, ২০:০৫
বিজিবির অভিযানে আড়াই কোটির বেশি মূল্যের ভারতীয় শাড়ি জব্দ
ছবি প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক এস এম শরিফুল ইসলাম-এর নির্দেশনায় আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ দেবগ্রাম এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানের সময় ২ হাজার ৭১৬ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দকৃত এসব শাড়ির মোট মূল্য প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। উদ্ধার করা পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD