Logo

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
৫ এপ্রিল, ২০২৬, ১৯:০৬
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু
ছবি প্রতিনিধি।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) দুপুরে গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫১) এবং মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, সকালে ঝড়-বৃষ্টির কারণে সেচ পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে ধানের জমিতে পড়ে ছিল। দুপুরে জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে নুর আলম বাবু অসাবধানতাবশত ওই বিদ্যুতায়িত তারে স্পর্শ করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ভাগ্নেকে উদ্ধার করতে গিয়ে মামা রফিকুল সরকারও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বিজ্ঞাপন

রফিকুল সরকারের বড় ছেলে বাবাকে খুঁজতে গিয়ে জমির পাশে ঘাসভর্তি একটি বস্তার কাছেই তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে আশপাশে থাকা অন্য কৃষকদের সহযোগিতায় বিষয়টি নিশ্চিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD