বগুড়ার শেরপুরে তেল পাম্পে ইউএনও’র অভিযান, দুজনকে জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলায় পেট্রোলপাম্পগুলোতে সতর্কতামূলক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
জানা যায়, অভিযানকালে উপজেলার নাবিল পাম্প এলাকায় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় দুজন চালককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অতিরিক্ত ভিড় ও চাপ সামাল দিতে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল চালাতে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন ও হেলমেট বাধ্যতামূলক। যাদের এসব কাগজপত্র নেই, তাদের তেল সরবরাহ করা হচ্ছে না এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।








