Logo

রাজারহাটে শুরু হলো ১০ দিনব্যাপী বইমেলা

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজারহাট, কুড়িগ্রাম
৬ এপ্রিল, ২০২৬, ১৬:০২
রাজারহাটে শুরু হলো ১০ দিনব্যাপী বইমেলা
ছবি প্রতিনিধি।

কুড়িগ্রামের রাজারহাটে পাঠাভ্যাস গড়ে তোলা ও তরুণ প্রজন্মকে বইমুখী করতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী তারুণ্যের বইমেলা।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজারহাট কামিল মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় তিনি বইমেলার মতো আয়োজনকে জ্ঞানচর্চা বিস্তারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্যোগ প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তিনি তরুণদের বেশি বেশি বই পড়ার পাশাপাশি মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

উদ্বোধনের আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন। সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক স্বর্ণকমল মিশ্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ, লেখক ও সমাজসেবক আলহাজ্ব মনসুর আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম এবং এনসিপি নেতা রাশেদুজ্জামান রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, মফস্বল অঞ্চলে বইমেলার ধারাবাহিকতা তৈরিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেলার প্রতিদিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা রাখা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে প্রাণবন্ত করে তুলবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD