জ্বালানি সংকটে বন্ধুর বিয়েতে ব্যতিক্রমী উপহার ২ লিটার অকটেন

মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে এক বিয়েতে দেখা গেল ভিন্নধর্মী এক ব্যতিক্রমী উপহার। প্রচলিত উপহারের পরিবর্তে নবদম্পতিকে দেওয়া হলো ২ লিটার অকটেন, যা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়ের অনুষ্ঠানে মাসুমসহ তার বন্ধুরা এই অভিনব উপহার দেন।
আরও পড়ুন: রাজারহাটে শুরু হলো ১০ দিনব্যাপী বইমেলা
বন্ধুদের এমন ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী, ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
উপহার প্রদানকারী বন্ধুদের একজন বলেন, “বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। তাই একটু ব্যতিক্রমভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে আমরা প্রতীকীভাবে ২ লিটার অকটেন উপহার দিয়েছি।”
জ্বালানি সংকটের এই সময়ে কুলাউড়ার এই অভিনব উপহার সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।








