Logo

ময়মনসিংহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৭ এপ্রিল, ২০২৬, ১৪:৫৯
ময়মনসিংহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
ছবি: প্রতিনিধি

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সল আহমেদ।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, মেডিকেল অফিসার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সকল মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকারসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা মত দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD