Logo

নবাবগঞ্জে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু

profile picture
উপজেলা প্রতিনিধি
নবাবগঞ্জ, দিনাজপুর
৭ এপ্রিল, ২০২৬, ১৫:০৫
নবাবগঞ্জে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও দলিত নারীদের স্বনির্ভরতা, সফল নারী উদ্যোক্তা সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এক মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণে ২৫ জন নারী অংশগ্রহণ করছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার জগন্নাথপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র-এর পিপিইপিপি-ইইউ প্রকল্প নবাবগঞ্জ ইউনিট অফিসের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, প্রোগ্রাম অফিসার মোঃ হাবিবুর রহমান, আর এম মোঃ মোস্তাফিজুর রহমান, এরিয়া ম্যানেজার রজনী রানা পুষ্প, সহকারি কারিগরি কর্মকর্তা মোঃ তানজিদুর রহমান, মোছাঃ নাছিমা আক্তার (নবাবগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার), প্রশিক্ষক মোঃ আবুল কাশেম ও কাকলি রানী সহ অন্যান্য সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রাম বিকাশ কেন্দ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও দলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে এবং এই ধরনের প্রশিক্ষণ নারী উদ্যোক্তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD