Logo

ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। বুধবার (২...

বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। 

বুধবার (২৫ মে) রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, নাটোরের বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, রাত ২টার দিকে একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আহত হয় আরও কয়েকজন। 

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে হাটিকুমরুল সাখাওয়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

বিজ্ঞাপন

এদিকে আহত আব্দুল হালিমকে হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জি আই/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD