Logo

কাপাসিয়ায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপাসিয়া, গাজীপুর
২৪ জুন, ২০২৬, ১২:০২
কাপাসিয়ায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি : এআই দিয়ে তৈরি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় টানা বর্ষণে জমে থাকা পানিতে পড়ে সাইফা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার উত্তর খামের (ভুপির টেক) এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাইফা ওই এলাকার বাসিন্দা নাইম ও ফাতেমা দম্পতির কন্যা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির পাশে খেলছিল সাইফা। সাম্প্রতিক কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে বাড়ির আশপাশে বিভিন্ন স্থানে পানি জমে ছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত জমে থাকা পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জমে থাকা পানির মধ্য থেকে তাকে উদ্ধার করা হয়। তবে কোনো সাড়া না পাওয়ায় স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

বিজ্ঞাপন

খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কাপাসিয়া থানার তদন্ত পরিদর্শক (ইনস্পেক্টর-তদন্ত) মো. যুবায়ের জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে জমে থাকা পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়রা বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD