Logo

হামের উপসর্গ নিয়ে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
১০ এপ্রিল, ২০২৬, ১৯:৩২
হামের উপসর্গ নিয়ে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির। তিনি জানান, মৃত দুই শিশুর মধ্যে একজনের নাম সাদিয়া (২)। সে বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজিব হোসেনের মেয়ে। অন্যজন রাকিব (৯ মাস), বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

তিনি আরও বলেন, গত ৮ এপ্রিল দুপুরে হামের উপসর্গ নিয়ে ওই দুই শিশু হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার সকালে এক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পরিচালক আরও জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন রোগী ভর্তি হয়েছে, একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ জন।

চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুদের অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD