Logo

খুলনায় তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, বিপাকে শিক্ষার্থী

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২৩ এপ্রিল, ২০২৬, ১২:০০
খুলনায় তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, বিপাকে শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

খুলনায় তীব্র তাপপ্রবাহ ও ঘন ঘন লোডশেডিং জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। দিনের দাবদাহের পর রাতেও মিলছে না স্বস্তি; অসহনীয় গরম ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে মানুষ কাটাচ্ছে নির্ঘুম সময়।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি সংকটে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে তাদের পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী জানিয়েছে, প্রচণ্ড গরমে ফ্যান ছাড়া পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ফলে ক্লান্তি ও অস্বস্তির কারণে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে অভিভাবকদের উদ্বেগও বাড়ছে। তাদের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই সময়ে এমন বিঘ্ন শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাতেও বিদ্যুৎ না থাকায় পর্যাপ্ত ঘুমের অভাব দেখা দিচ্ছে, যা পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থাকে দুর্বল করে দিচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, শিল্প খাতেও পড়েছে এর বিরূপ প্রভাব। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহার করতে গিয়ে বাড়ছে জ্বালানি খরচ, ফলে উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।

এই পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে শুধু জনজীবনই নয়, শিক্ষা ও অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD