Logo

পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা মাঠকর্মীর লাশ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
২৩ এপ্রিল, ২০২৬, ১২:০৮
পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা মাঠকর্মীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কুশাকান্দা গ্রামে নিজ ঘর থেকে নাছরিন বেগম (৬৩) নামে এক অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা মাঠকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নাছরিন বেগমের স্বামী মৃত ইয়াকুব আলী এবং পিতা মৃত মফিজ উদ্দিন ভূঁইয়া। তার দুই মেয়ে রয়েছেন, স্বর্ণা আক্তার (৪৫) ও কথা মনি (২৫)। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি পরিবার ও আত্মীয়-স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে একাই বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে প্রবেশ করেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি এবং কেউ তার খোঁজও নেয়নি।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে বাড়ির পাশ থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি তার বড় ভাই ডা. এ কে এম শহিদুল্লাহ ও অপর ভাই সাবেক মেম্বার মহসিন বাবুল তালুকদারকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে মেঝেতে নাছরিন বেগমের ফুলে-পচে যাওয়া মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কিছু কারণে মৃতার সঙ্গে পরিবারের দূরত্ব তৈরি হয়েছিল। পাকুন্দিয়া থানার এসআই সেলিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD