Logo

তর্ক-বিতর্কে সংঘর্ষ : ঘুষির আঘাতে প্রাণ গেল এক ব্যক্তির

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২৬ এপ্রিল, ২০২৬, ১৮:৩৭
তর্ক-বিতর্কে সংঘর্ষ : ঘুষির আঘাতে প্রাণ গেল এক ব্যক্তির
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সামান্য বিষয়কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া তর্ক-বিতর্ক শেষ পর্যন্ত প্রাণঘাতী ঘটনায় রূপ নিয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনোবাবুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে, যেখানে হানিফ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি মারা যান।

বিজ্ঞাপন

নিহত হানিফ মিয়া পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা এবং মৃত হারিচ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হানিফ মিয়া তার এক আত্মীয়কে দেখতে উরখলিয়া গ্রামে যাওয়ার জন্য মনোবাবুর ঘাটে নৌকায় উঠছিলেন। এ সময় নৌকায় বসা নিয়ে একই ইউনিয়নের মোল্লা গ্রামের এলেম খাঁর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের মধ্যে এলেম খাঁর একটি ঘুষির আঘাতে হানিফ মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বজনরা জানান, হানিফ মিয়া অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন। তাদের দাবি, ঘুষির আঘাতেই তার মৃত্যু হয়েছে এবং তারা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

ঘটনার পর আশপাশের দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

এদিকে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি হাতাহাতির জেরে হয়েছে বলে ধারণা করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সুরতহালে শরীরে বড় ধরনের দৃশ্যমান আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD