Logo

কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১ মে, ২০২৬, ২০:০৯
কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়, যা এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি করে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা, পৌরসভা এবং পটিয়া কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আকস্মিকভাবে মহাসড়কে জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে সড়কের একাংশ প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারীরা কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে সড়কের ওই অংশে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনাটি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD