Logo

পেকুয়ায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

profile picture
উপজেলা প্রতিনিধি
পেকুয়া, কক্সবাজার
১ মে, ২০২৬, ১৮:৫৭
পেকুয়ায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ফজুরমুরা এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা একটি অবৈধ বসতি উচ্ছেদ করেছে বনবিভাগ।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে বনবিভাগের একটি দল অভিযান চালিয়ে নির্মাণাধীন বাড়িটি গুঁড়িয়ে দেয়। অভিযানে নেতৃত্ব দেন টইটং বনবিট কর্মকর্তা মোতালিব আল মোমেন।

বনবিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের অধীন টইটং বনবিট এলাকায় রিয়াদুর রহমান নামে এক ব্যক্তি সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বসতি নির্মাণ করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

টইটং বনবিট কর্মকর্তা মোতালিব আল মোমেন জানান, “সংরক্ষিত বনভূমি দখল করে বসতি নির্মাণ করা হচ্ছিল। আমরা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেছি এবং জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, রিজার্ভ বনভূমি দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বনজ সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত হলে অবৈধ দখল কমে আসবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD