Logo

খুলনায় মহান মে দিবস পালিত

profile picture
উপজেলা প্রতিনিধি
দাকোপ, খুলনা
১ মে, ২০২৬, ১৬:০৯
খুলনায় মহান মে দিবস পালিত
ছবি: সংগৃহীত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, শ্রমিকরা কোনো যন্ত্র নয়, তারা মানুষ—তাই তাদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব বলেও মত দেন তারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেখ জয়নুদ্দীনসহ সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন শ্রম দপ্তরের পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার। মালিক ও শ্রমিক প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনার বিভিন্ন থানার শ্রমিক ও তাদের পরিবারের মাঝে মোট ১৪০ জনকে ৪১ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এর আগে সকালে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রেলস্টেশন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD