Logo

মৌলভীবাজারে ডাকাতি-হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১ মে, ২০২৬, ১৫:৫৩
মৌলভীবাজারে ডাকাতি-হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে এক যুবককে গুলি করে হত্যা এবং ডাকাতির ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ (২য়) আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ওসমান ফারুক এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বকুল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন জেলার মোট ৯ জন, যাদের মধ্যে মৌলভীবাজারের রাজনগর, ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার আসামিরা রয়েছেন। তাদেরও একইভাবে জরিমানা ও অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি বড়লেখা উপজেলার শেওড়াদিখা গ্রামে একদল ডাকাত একটি বাড়িতে ঢুকে পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। এ সময় বাধা দিলে অলিউর রহমান অলিদ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি নিহতের পরিবারের পক্ষ থেকে বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, এই রায় ন্যায়বিচারের দৃষ্টান্ত এবং সমাজে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD