রূপগঞ্জের মাহনা এলাকায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) জুমার নামাজের পর আয়োজিত এই কর্মসূচিতে এলাকার হাজারো মানুষ অংশ নেন। মিছিলটি মাহনা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদকদ্রব্য যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকবিরোধী আন্দোলনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
যুবদলের নেতা সুমন সোহেন বলেন, “মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
আরও পড়ুন: পিরোজপুরে মহান মে দিবস পালিত
মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান।
বিজ্ঞাপন
স্থানীয়দের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে মাদকদ্রব্যের ব্যবহার কমবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এ কর্মসূচির মাধ্যমে মাহনা এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।








