Logo

পিরোজপুরে মহান মে দিবস পালিত

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
১ মে, ২০২৬, ১৬:১৬
পিরোজপুরে মহান মে দিবস পালিত
ছবি: প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) সকালে শহরের টাউন ক্লাব মাঠে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, জেলা পুলিশ সুপার মনজুরুল আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

র‍্যালি শেষে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মনজুরুল আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ অনেকে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান মামুন এবং সঞ্চালনা করেন জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

বক্তারা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD