খানসামায় মহান মে দিবস পালিত

দিনাজপুরের খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে উপজেলা শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ আয়োজনে সকাল ১০টায় খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিনসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।








