Logo

যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার; স্বামী পলাতক

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
৩ মে, ২০২৬, ২২:১৩
যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার; স্বামী পলাতক
ছবি: প্রতিনিধি

যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ রোজিনা সাইফুল (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) দুপুরে যশোর শহরের নতুন উপ-শহর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রোজিনার স্বামী মোঃ সাইফুল ইসলাম (৪০) পালিয়ে যেতে সক্ষম হন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (যশোর)-এর একটি দল রবিবার দুপুর ১:২৫ মিনিটে নতুন উপ-শহর এ-ব্লকের ৩১৩ নম্বর বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সাইফুল ও রোজিনা দম্পতি। তাদের নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে ৩৬০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত রোজিনা এবং পলাতক সাইফুল বর্তমানে উপ-শহরের বাসিন্দা হলেও তাদের স্থায়ী বাড়ি চৌগাছা উপজেলার বাড়িয়ালী বিশ্বাসপাড়া গ্রামে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD